ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জ্বালানী নিয়ে জালিয়াতি  গৌরীপুরে বিএনপি নেতার সোয়াদ ফিলিং স্টেশানের ম্যানেজার আটক ও মামলা  

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ৭, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানী নিয়ে জালিয়াতি  গৌরীপুরে বিএনপি নেতার সোয়াদ ফিলিং স্টেশানের ম্যানেজার আটক ও মামলা  

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব-  মধ্যপাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সারাদেশে জ্বালানী তেল জালিয়াতির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করার অপরাধে ময়মনসিংহের গৌরীপুরের সোয়াদ ফিলিং স্টেশনের ম্যানেজারকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ার সোয়াদ ফিলিং স্টেশন পরিদর্শনকালে এ ঘটনা ধরা পড়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়  কর্মরত সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ওই ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- গত ১, ২ ও ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিন ১৩,৫০০ লিটার করে মোট ৪০,৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯,০০০ লিটার করে, ১৮,০০০ লিটার, মোট ৫৮,৫০০ লিটার জ্বালানি তেল সোয়াদ ফিলিং স্টেশন সরবরাহের তথ্য পাওয়া যায়।

পরিদর্শনকালে সোয়াদ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) এ তথ্য অস্বীকার করে জানান, তিনি শুধু ৩ এপ্রিল  ৯,০০০ লিটার পেট্রোল পেয়েছেন। এতে সরবরাহকৃত তেলের হিসাবের সাথে বড় ধরনের গড়মিল দেখা যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও তেলপ্রত্যাশী মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হলে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ উঠে আসে ওই ফিলিং স্টেশনর বিরুদ্ধে।

এ ঘটনায় ম্যানেজারকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে থানায় নিয়ে যাওয়া হয়।

জ্বালানী জালিয়াতির বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫ডি ধারায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলার নম্বর ০৭, তারিখ ৭ এপ্রিল ২০২৬।

স/বি