গৌরীপুরে সুশীল সমাজের ভাবনা ও ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করলেন বিএনপি নেতা হিরন
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশীল সমাজের ভাবনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে ময়মনসিংহের গৌরীপুরে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর মহিলা কলেজের অডিটোরিয়ামে এই সুধী সমাবেশের আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
সমাবেশে সঞ্চালনা করেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান সিরাজ।
সুধী সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মজিবুর রহমান বিপ্লব, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম খান, গৌরীপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. হারুনুর রশিদ, সাবেক অধ্যক্ষ আহসানুল হক, সহকারি অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, প্রভাষক আতাউর রহমান খান পাঠান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ফজর আলী, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, মমতাজ উদ্দিন, মুফতি মাহবুবুল আলম, বাকৃবির কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক আনোয়ারুল ইসলাম মিথুন, ময়মনসিংহ ট্যাক্সবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগ, সাবেক কাউন্সিলর সালেহা আক্তার, মো. নুরুল ইসলাম, প্রমুখ।