ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উদ্বোধন হলো সমন্বিত শারীরিক ও মানসিক পুনর্বাসন কেন্দ্র স্নেহধারা

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

উদ্বোধন হলো সমন্বিত শারীরিক ও মানসিক পুনর্বাসন কেন্দ্র স্নেহধারা

রানাঘাট, নদীয়া প্রতিনিধি ।।  নদীয়া জেলার রানাঘাট মহকুমার চৌরঙ্গী মোড়ে আজ (২৭ সেপ্টেম্বর ২৬) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সমন্বিত শারীরিক, মানসিক পুনর্বাসন ও থেরাপি কেন্দ্র ‘স্নেহধারা’। চারতলা বিশিষ্ট এই আধুনিক সেন্টারে একই ছাদের তলায় সর্বসাধারণের জন্য বিভিন্ন জনমুখী চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল এবং তাঁর সহধর্মিণী চিকিৎসক ডাঃ সঞ্চিতা রায় মন্ডল-এর মূল উদ্যোগে এবং পৌলমী পোদ্দার পালচৌধুরী ও কার্তিক পোদ্দার-এর যৌথ প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নদীয়া জেলার বহু বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎসকমণ্ডলী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মূল উদ্যোক্তা ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল।

স্নেহধারা’-য় যেসব পরিষেবা পাওয়া যাবে

সম্পূর্ণ চারতলা ভবন জুড়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য আধুনিক পরিষেবাগুলো উপলব্ধ করা হয়েছে:

ডাক্তারদের চেম্বার: চারটি পৃথক বিশেষ চেম্বার।

ফিজিওথেরাপি: অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নিউরো ও অর্থোপেডিক ফিজিওথেরাপি।

বিশেষ শিক্ষা (Special Education): বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক ও বৌদ্ধিক উন্নয়নের কেন্দ্র।

স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি: কথা বলা বা উচ্চারণের সমস্যা সমাধানের আধুনিক থেরাপি।

মানসিক স্বাস্থ্য ও কাউন্সিলিং: মানসিক স্বাস্থ্য পরামর্শ, সাইকোথেরাপি এবং পেশাদার কাউন্সিলিং।

নেশা মুক্তি ও নিরাময়: মাদক ও বিভিন্ন নেশা থেকে স্বাভাবিক জীবনে ফেরানোর পুনর্বাসন ব্যবস্থা।

অডিওলজি থেরাপি: শ্রবণ সমস্যা সংক্রান্ত পরীক্ষা ও প্রয়োজনীয় থেরাপি।

পেইন ক্লিনিক: দীর্ঘদিনের বা ক্রনিক ব্যথার বিশেষায়িত চিকিৎসা।