ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুলায় শুরু হলো গীতা পাঠ প্রশিক্ষণ কেন্দ্র

admin
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বগুলায় শুরু হলো গীতা পাঠ প্রশিক্ষণ কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, বগুলা ।। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় (নয়াদিল্লি) অনুমোদিত সংস্কৃত অধ্যয়ন কেন্দ্র, শ্রীকৃষ্ণ কলেজ (বগুলা)-এর সংস্কৃত বিভাগ, ‘সংস্কৃত ভারতী’ (দক্ষিণবঙ্গ) এবং বগুলা সনাতনী ঐক্যমঞ্চের যৌথ ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “গীতা পাঠ প্রশিক্ষণ কেন্দ্র”।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার নদীয়ার হাঁসখালি ব্লকের বগুলা কলেজপাড়া ১ নং প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা হয়। এখন থেকে প্রতি শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গীতা প্রশিক্ষণ শিবিরটি নিয়মিত পরিচালিত হবে।

শ্রী প্রদীপ আচার্যের সার্বিক তত্ত্বাবধানে এই গীতা পাঠ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন শ্রীকৃষ্ণ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা স্নিগ্ধা পোদ্দার এবং বগুলা কলেজপাড়া ১ নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী স্বপন বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী স্বপন বিশ্বাস গীতা পাঠের গুরুত্ব ও মানবজীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে বলেন—

“শ্রীমদ্ভগবদ্গীতা কেবল কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের এক শাশ্বত দর্শন ও সঠিক পথপ্রদর্শক। বর্তমান ব্যস্ত ও জটিল জীবনযাত্রায় মানুষ যখন অতিরিক্ত মানসিক চাপ (স্ট্রেস), দুশ্চিন্তা ও হতাশায় ভোগে, তখন গীতার নীতি ও শিক্ষা মনকে শান্ত ও স্থিতিশীল করতে এক অমূল্য ওষুধ হিসেবে কাজ করে। গীতা পাঠ ও অনুশীলন একজন মানুষকে আত্মবিশ্বাসী, সুসংযত এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন হতে সাহায্য করে।

তাই মানসিক প্রশান্তি লাভ, চিন্তার স্পষ্টতা আনয়ন এবং জীবনের সঠিক দিকনির্দেশনা পেতে শিক্ষার্থী, গৃহস্থ, তরুণ থেকে শুরু করে প্রবীণ—সমস্ত স্তরের গীতাপ্রেমি মানুষদের এই প্রশিক্ষণ কেন্দ্রে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”

আয়োজকদের আশা, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে গীতার পাঠচর্চা এবং এর গভীর দর্শন ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।