ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৬
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ।। ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যান, প্রাইভেটকার, অটোরিকশার ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ-সময় আরও ৬ জন গুরুত্বর আহত হয়েছেন।
১৯আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর এতিমখানা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত আমছার আলী উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত: মুনছুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী প্রাইভেটকার ও অটোরিক্সা ইউ-টার্ন নেওয়ার সময় কাভার্টভ্যানের সাথে সংঘর্ষ হয়, পরে প্রাইভেটকার গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ময়মনসিংহগামী দ্রুত গতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে সংঘর্ষ লেগে ডিভাইডারের উপরে উঠে ট্রাকটি উল্টে যায়। এতে অটোরিক্সাটি ও প্রাইভেটকারটি ধুমড়ে-মোচড়ে যায়। অটোরিক্সার যাত্রী আমছার আলী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচায় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যহত হয়। পরে হাইওয়ে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার ও কাভার্টভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

