ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা থেকে জীবনের জয়গান: নড়াইলের রামকৃষ্ণের ৩০ বছরের অনুপ্রেরণার গল্প

admin
মার্চ ২৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা থেকে জীবনের জয়গান: নড়াইলের রামকৃষ্ণের ৩০ বছরের অনুপ্রেরণার গল্প

আজম খাঁন ।। পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে ক্ষুদ্র ব্যবসাও হতে পারে জীবনের বড় সফলতার সোপান—তারই উজ্জ্বল উদাহরণ নড়াইলের রামকৃষ্ণ। গত প্রায় ৩০ বছর ধরে তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা হিসেবে নিরলস পরিশ্রম করে গড়ে তুলেছেন নিজের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের অলিগলি ঘুরে মশলাযুক্ত ও খোসাযুক্ত বাদাম বিক্রি করেন রামকৃষ্ণ। তার এই ছোট্ট ব্যবসাই আজ হয়ে উঠেছে পরিবারের একমাত্র ভরসা।

প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার টাকার বাদাম বিক্রি করে তিনি ১১ থেকে ১২শ’ টাকা পর্যন্ত লাভ করেন। এই আয় দিয়েই সংসারের খরচ, ফসল উৎপাদনের ব্যয় এবং সন্তানদের পড়াশোনার খরচ নির্বাহ করার পাশাপাশি সামান্য সঞ্চয়ও করতে পারেন তিনি।

রামকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় অর্জন তার সন্তানদের শিক্ষিত করে তোলা। তার বড় ছেলে ইতোমধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছে। ছোট ছেলে খুলনায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, আর মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের শিক্ষার প্রতি তার এই আন্তরিকতা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

রূপগঞ্জ বাজারের পরিচিত মুখ রামকৃষ্ণকে স্থানীয়রা এক নামে চিনেন। ক্রেতাদের সঙ্গে তার আন্তরিকতা ও হাসিমুখে সেবা দেওয়ার মনোভাব তাকে সবার প্রিয় করে তুলেছে। অনেকেই বলেন, তার বাদামের স্বাদ যেমন অনন্য, তেমনি তার জীবনসংগ্রামও অনুপ্রেরণাদায়ক।

নিজের সফলতার কথা বলতে গিয়ে রামকৃষ্ণ বিনয়ের সঙ্গে জানান, “এই ব্যবসাতেই আমি সন্তুষ্ট। মানুষের ভালোবাসা আর সৃষ্টি কর্তার কৃপায় আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি।” তিনি তার এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন এবং তার কাছ থেকে বাদাম কিনে তাকে সহযোগিতা করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জীবনের কঠোর বাস্তবতাকে জয় করে এক ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতার এমন সফলতার গল্প শুধু নড়াইল নয়, গোটা সমাজের জন্যই এক উজ্জ্বল প্রেরণা।