ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

একটু জায়গা দিস

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

একটু জায়গা দিস
— রাহুল রাজ

বুকের জমিনে ভালোবেসে একটু জায়গা দিস
দুঃখ গুলো মাখবো অঙ্গে আমায় সঙ্গে নিস।

হাতটা যদি ধরিস তবে, বুকটা পেতে দেব
সুখ গুলো সব তোকে দিয়ে, দুঃখ টুকু নেব।

এক ভেলাতে ভাসবো দুজন, বাধবো সুখের নীড়
দুজন শুধু হব দুজনার, আড়াল করে ভীড়।

একটু খানি মায়া করিস, ছায়া হয়ে থাকবো
মনে মনে প্রেম বিলাতে চুপিসারে ডাকবো।

করিসরে তুই মান অভিমান হলেই উনিশ-বিশ

দোহাই লাগে মন গভীরে একটু জায়গা দিস।

স/এষ্