কবিত্ব
— রাহুল রাজ
চাঁদের গায়ে জোছনা ছিলো-
জোছনা ছিল তার রূপে,
কবির আজ বাঁধ ভেঙেছে
আগুন জ্বলে চুপে চুপে।
কবির মনে প্রেম জেগেছে-
প্রেম জেগেছে কবিতায়।
কবির আজ সাধ জেগেছে
ফুলের ভ্রমর হতে চায়।
স/এষ্

