কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন গড়ার লক্ষে
গৌরীপুরে ওয়ার্ড সভা অনুষ্টিত
গৌরীপুর প্রতিনিধি- কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন গড়ার লক্ষে ৭ মার্চ (সোমবার) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় অচিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউপি সদস্য শাগজাহানের সভাপতিত্বে সচিব আব্দুল আওয়ালের সঞ্চলনায় বক্তব্য রাখেন অচিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম এনামুল হক, কাঞ্চন, আব্দুর রাজ্জাক, খাইরুল পাশা কেলন, বাচ্চু মিয়া প্রমুখ।
পরে বিকাল সাড়ে ৩ টায় মহিষরন বাজারে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আব্দুল বারেক, আল আমিন, দুদু মিয়া, মামুন মিয়া, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্টানের প্রধান অতিথি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান।
স/বি

