অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ
উন্মুক্ত লটারির মাধ্যমে
তোকির আহমেদ শাহিন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : তারাকান্দা উপজেলায় অভ্যন্তরীণ ব্যুরোধান সংগ্রহের উন্মুক্ত লটারি তারাকান্দা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, খাদ্য কর্মকর্তা এস এম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সুবহান, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এম পির প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালনায় ছিলেন ওসি এলএসডি শাকিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌকির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আজারুল ইসলাম লিটন, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
জানা যায়, কৃষি অফিস সূত্রে ১৯১৩ জন আবেদন করেন এর মধ্যে লটারির মাধ্যমে ১০ ইউনিয়নে ৭০ জন করে ৭০০ জন নেওয়া হয়। উন্মুক্ত লটারি হয় কৃষকরা খুশি।
স/বি

