ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৪, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

 

ফুলপুর প্রতিনিধি- মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে কঠোর লকডাউন চলাকালীন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ মাস্ক ও ১০০০ সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে হাজী রোডের মাথায় অটোরিকশা চালক, চায়ের দোকানদার, দিন মজুর ও পথচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি এড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শামসুল হক চত্বর থেকে পশ্চিম দিকে তালতলা হয়ে বাসস্ট্যান্ড, থানা রোড, আমুয়াকান্দা ব্রিজ মোড় ও বালিয়া মোড়সহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও গির্জায় এমনকি পৌরসভার অলিগলিতে কুলি, মজুর, ইটখলার শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ধোপা-নাপিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পায়ে হেঁটে হেঁটে এসব সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

স/বি