ফুলপুরে লকডাউনের ৩য় দিনেও জরিমানা ১৩২০০ মামলা ২৬
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে গতদুই দিনের মতো ৩য় দিন শনিবারও ময়মনসিংহের ফুলপুরে মাঠে ছিল পুলিশ ও সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরকারি বিধি নিষেধ মানাতে এদিন উপজেলায় বিভিন্ন এলাকায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমানের নেতৃত্বে দুইটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার্বক্ষণিক মাঠে অভিযান পরিচালনা করা হয়।
বিনা কারনে কেউ ঘর থেকে রাস্তায় বের হলে তাদেরকে জরিমানা ও জিজ্ঞাসাবাদ শেষে ঘরে থাকতে বলা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে ফুলপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ২৬ জনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে লকডাউনে ঘর থেকে বের না হওয়াসহ সরকারি নির্দেশনা হ্যান্ড মাইকে প্রচার করা হয়েছে।
৭ দিনের কঠোর লকডাউনের ৩য় দিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরকার নির্ধারিত লকডাউন মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার লকডাউন স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১১ টি মামলায় ৪ হাজার ৯শত টাকা জরিমানা করে তা আদায় করেন।
এছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১৫ টি মামলায় ৮ হাজার ৩শত টাকা জরিমানা করে তা আদায় করেন।
স/বি

