গৌরীপুর শিল্পী গোষ্টীর সভাপতি আলী মনসুর আর নেই
শেখ বিপ্লব-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার “গৌরীপুর শিল্পী গোষ্টীর” সভাপতি অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আলী মনসুর (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)।
শুক্রবার (১১ জুন) ভোরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত জন্ডিস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
ওই দিন বিকাল ৩ টায় পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্টিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আলী মনসুরের মৃত্যুতে গৌরীপুর শিল্পী গোষ্টীর প্রতিষ্টাতা ওস্তাদ এম এ হাই, গৌরীপুর শিল্পী গোষ্টীর সিনিয়র সহ-সভাপতি শেখ বিপ্লব ও সাধারন সম্পাদক রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন এবং বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।
স/বি

