কেন্দুয়ায় বঙ্গবন্ধু বালক অুনুর্ধ-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন অসীম কুমার উকিল এমপি
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ বালক-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কেন্দুয়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, এ্যাসিল্যান্ড খবিরুল আহসান, কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে কেন্দুয়া পৌরসভা একাদশ বনাম চিরাং ইউনিয়ন একাদশের মধ্যকার খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে চিরাং ইউনিয়ন একাদশ জয় লাভ করে।
স/বি

