ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-ময়মনসিংহের তারাকান্দার গোয়াতলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করিম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তারাকান্দা থানা পুলিশ ১২০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আব্দুল করিম উপজেলার গোয়াতলা মধ্যপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

তার নামে তারাকান্দা থানায় একটি মাদকের মামলা দিয়ে তাকে মঙ্গলবার, ৪ এপ্রিল বেলা ১২টার দিকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়। তারাকান্দা ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স/বি