গৌরীপুরে সাবেক আনসার সদস্যকে কুপিয়ে আহত
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : পূর্ব বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে কুপিয়ে আহত করলো সাবেক আনসার সদস্য আজাহারুর ইসলামকে। এ বিষয়ে গৌরীপুর থানায় তার ভাই মোঃ আব্দুল মোতালিব বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের মহিশ্বরন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাবেক আনসার সদস্য মোঃ আজহারুর ইসলাম (৪০) ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় তার ফুলবাড়ীয়া গ্রামের নতুন বাসায় কাজ করার সময় মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ জাকির হোসেন (২৩), মোঃ জিল্লুর রহমান (২৮), মৃত নাজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৫৬), গোলাম মোস্তফার স্ত্রী রহিমা খাতুন (৫০), সহনাটি ইউনিয়নের টেংগা পাড়া গ্রামের মোঃ আব্দুল কদ্দুছের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৩৫) ও খাইরুল ইসলামের স্ত্রী মৌসুমিসহ (২৫) আরো ৪/৫ জন অজ্ঞাতনামা লোক দেশিয় অস্ত্র রাম দা, রড়, লাঠিসোটা নিয়ে আজাহারুলের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা রাম দা দিয়ে আজাহারুলকে কুপিয়ে আহত করে।
পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অবস্থা আশংখ্যাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
স/এষ্

