এ্যাডভোকেট দুলালের ৫ম মৃত্যু বার্ষিকী আজ।
মোঃমোছাদ্দেক বিল্লাহ (বিশেষ প্রতিবেদক)
জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আখতারুজ্জামান দুলালরের ৫ম মৃত্যু বার্ষিকী আজ।
১৪ ডিসম্বের ২০১২ সালে সকালে প্রকাশ্যে শ্রীপুর-ভান্ডারিয়া সড়কের পূর্ব ভান্ডারিয়া নামক স্থানে দুষ্কৃতকারীরা কুপিয়ে হত্যা করে তাকে।
উল্লেখ্য, আখতারুজ্জামান দুলাল চারবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুন মাসে গৌরিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে ও ২০০৩ সালে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে তিনি কারাগারে আটক অবস্থায় চতুর্থবারের মত বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।ঔবার তিনি ইউনিয়নের ৯ সেন্টারেই জয়ী হয়েছিলেন। এলাকার উন্নয়নে ব্যাপক অবদানের জন্য তিনি খুবই জনপ্রিয় ছিলেন। চোর ডাকাত দমনসহ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় তার অবদান অনেক। স্যানিটেশন কর্মসূচির সাফল্যের জন্য তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্ত্রী জেসমিন বেগম আরব বাংলাদেশ ব্যাংক রাজধানীর একটি শাখার শাখা ব্যবস্থাপক। তার একমাত্র কন্যা তাসনিম জামান বর্তমানে কানাডায় অধ্যয়নরত। আখতারুজ্জামান দুলাল শ্রীপুর গ্রামের মরহুম মজিবুর রহমান মাস্টারের জ্যেষ্ঠ পুত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন আখতারুজ্জামান দুলাল
তার মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার তার নিজ গ্রামের বাড়িতে এবং ঢাকাস্থ তার বাসভবনে তিন দিন ব্যাপি মিলাদ-মাহফিল, কোরআন খতম, দোয়া-মোনাজাত এর আয়োজন করেছে এবং এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদে আগামী শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া-মোনাজাত করা হবে বলে জানান।
স/মা

