গৌরীপুরে শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার
শিক্ষক আটক
ময়মনসিংহ ব্যুরো- ৭ম শ্রেনীর একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খুলিয়ারচর গ্রামের মোঃ আলীর ছেলে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষাক জনাব মোঃ শফিকুল ইসলাম হলুদ (৩৭) কে ১৬ এপ্রিল (শুক্রবার) দুপুরে গৌরীপুর থানা পুলিশ পৌর শহরের সরকারপাড়া থেকে আটক করে।
উল্লেখিত ইউনিয়নের খানপাড়া গ্রামের বলাৎকারের শিকার শিক্ষার্থীর বাবা শ্রী হরিলাল রাজভর অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষাক মোঃ শফিকুল ইসলাম হলুদ প্রায় ১ বছর যাবত আমার ৭ম শ্রেনী পড়–য়া ছেলে জয় রাজবর (১২) ও মোঃ ইয়াসিন আরাফাত আকাশসহ আরো অনেকেই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুলিয়ারচর গ্রামের তার নিজ বাড়ীতে প্রাইভেট পড়াতো। পরে তার লালসা মিটানোর জন্য বিকালে প্রাইভেট পড়ানো শুরু করে।
২২/১০/২০২০ তারিখ বিকাল সাড়ে ৪ টায় শিক্ষার্থী জয়কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরোদ্ধে বলাৎকার করে। শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলে যদি এই কথা কেউ জানে তাহলে বিদ্যালয় থেকে তাকে বহিস্কার করে দিবে। এর পর থেকে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে। উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থী তার মা কে বিষয়টি অবগত করে।
বলাৎকারের শিকার শিক্ষার্থী আরো জানায় অপর শিক্ষার্থী আকাশকে (১৩) সে বিভিন্ন সময় বলাৎকার করে। অভিযোগকারী বাবা শ্রী হরিলাল রাজভর অপর শিক্ষার্থীর আকাশের সাথে কথা বললে সে জানায় গত ১ এপ্রিল বিকাল ৪ টার সময় শিক্ষক হলুদ তাকে ওই ঘরে নিয়ে বলাৎকার করে।
অভিযোগের বিষয়টি নিশ্চীত করে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, অভিযোক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩ তারিখ- ১৭/৪/২১্নইং ।

