১৮ বছরে ৯১ মুক্তিযোদ্ধার জানাজা সম্পন্ন করলেন আঃ রহিম
ময়মনসিংহ ব্যুরো-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম ১৮ বছরে ৯১ জন মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপন্ন করেছেন।
১৮ জুন (শুক্রবার) উপজেলার ভাংনামারী ইউনিয়নের দূর্বারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তিনি ৯১ তম জানাজা সম্পন্ন করেন।
আঃ রহিমের সাথে আলাপ কালে তিনি বলেন ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল ও ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডারের দায়ীত্ব পালন করেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত কমান্ডার ২০১৩ থেকে ১৭ সাল পর্যন্ত কমান্ডারের দায়িত্ব পালন করি।২০১৭ সাল থেকে ২০২১ সালেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিত্ব করছেন।
টানা ১৮ বছরের নেতৃত্বে তিনি ৯১ জন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করেন।
স/বি

