লক্ষ্মীপুরের কুশাখালীতে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকা সমর্থকদের হামলা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন মানিকের উপর নৌকার প্রার্থী নুরুল আমিনের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২০ শে ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ঃ৩০ মিনিটের সময়।এ ব্যাপারে আহত সালাহউদ্দিন মানিক জানান,তার ঘোড়া মার্কার পক্ষে ঘটনার সময় হ্যান্ডমাইক নিয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় প্রচারণা চালাতে গেলে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে নুরুল আমিনের ছেলে আবছার,আব্দুল হকের ছেলে আলাউদ্দিন, তোফায়েল আহমেদের ছেলে সোহেল, হুমায়ূনের ছেলে রাসেল,মোস্তাফিজুর রহমানের ছেলে ইকবাল ছিলো বলে প্রাথমিকভাবে তিনি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত সালাহউদ্দিন মানিককে তার ঘোড়া মার্কার লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত আবছার বলেন,এ ঘটনা সাজানো নাটক।এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।নৌকা মার্কার প্রার্থী নুরুল আমিনের মুঠোফোনে ফোন দিয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে আসন্ন ইউপি নির্বাচনে সকল স্বতন্ত্র প্রার্থীগন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,আমরা কোন সন্ত্রাসী কর্মকান্ড এই ইউনিয়নে মেনে নিবোনা।অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পেতে লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলা বাহিনির সজাগ দৃষ্টি কামনা করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী থানায় কোন অভিযোগ দায়ের করেননি।
স/অ

