ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২৪, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার। ।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন মমিন উল্যাহ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাষ্টার মমিনুল হক।

জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

জেলা সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও আবুল খায়ের মিয়া।

এতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

স/শাহীন