সোনাইমুড়ী ‘বাজার বণিক সমিতি’র পরিচিতি সভা অনুষ্ঠিত
আব্দুল কাদের সাইফুল : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নবনির্বাচিত ‘সোনাইমুড়ী বাজার বণিক সমিতি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) দুপুরে আনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের।
বাজার বণিক সমিতির সভাপতি ভিপি মাহফুজুর রহমান বাহারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, কার্যকরী সভাপতি সভাপতি হিরন পাটোয়ারী, সহ সভাপতি নুর আলম খোকন, যুগ্ম সম্পাদক সোহেল ভূঁইয়া, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন বখতিয়ার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক এড. ইদ্রিস মোল্লা, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. নোমান সিদ্দিকী, সমাজসেবা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন নষা, পরিবহন ও শ্রম বিষয়ক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান আলী, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ সুমন, কার্যকরী সদস্য মোঃ নুরুল আমিন, রুহুল আমিন, জোটন চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোঃ শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আওরঙ্গজেব, ইসমাইল হোসেনসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন পেশাজীবীর মানুষ ও এলাকাবাসী।
স/এষ্

