ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দাগনভূঞায় চাঁদাবাজী মামলায় ছাত্রলীগ নেতা আটক

মোঃরফিকুল ইসলাম মিঠু
মে ৯, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দাগনভূঞায় চাঁদাবাজী মামলায় ছাত্রলীগ নেতা আটক

ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। রবিবার (৮ মে) দুপুরের দিকে তার নিজবাড়ির সামনের চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তিতে তাকে মারামারি ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হলে বিচারিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশ ও এলাকাবাসী জানান, রাশেদুল ইসলাম দুধমুখা এলাকার গরু ব্যাবসায়ী শেখ আহাম্মদের নিকট চাঁদা দাবী করেন।

রাশেদুল ইসলাম বলেন ব্যাবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। গরু ব্যাবসায়ী চাঁদা দিতে অসম্মতি জ্ঞাপন করলে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শেখ আহাম্মেদ দাগনভূঞা থানায় রাশেদের নামে একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে রাশেদকে গ্রেফতার দেখান দাগনভূঞা থানা।

মুঠোফোনে কথা হয় দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান দিদার পাশার সাথে । তারা বলেন রাশেদের গ্রেফতারের বিষয় তারা অবহিত। তারা বলেন কারো ব্যাক্তিগত অপকর্মের দায়িত্ব দল বহন করবেনা। তারা আরো বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ভাবেও ব্যাবস্থা নেওয়া হবে।

অপরদিকে দাগন ভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহাসান ইমাম chomoknews.com কে বলেন মারামারি ও চাঁদাবাজি মামলায় দুধমুখা এলাকা থেকে রাশেদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে রাশেদ দুধমুখা থেকে আরম্ভ করে দাগন ভূঞা পর্যন্ত বিশাল এলাকার মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করে থাকেন।

স/এষ্