গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর থানায় হালিমা আক্তার (২৫) নামে এক নারী পুলিশ সদস্য রোববার (২ এপ্রিল) বিকেলে থানা ব্যারাকে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। অগ্নিদগ্ধ নারী পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হালিমার পুলিশ কনস্টেবল নং-১০৪৭। তবে কি কারনে এই অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটেছে এবিষয়ে পুলিশ মুখ খুলছেন না। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ সাংবাদিকদের বলেন প্রয়োজনীয় তদন্ত ছাড়া এ বিষয়ে কোন কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষে এর কারন জানানো হবে। এদিকে জনশ্রুতি ওঠেছে ওই আহত নারী পুলিশ সদস্য’র সাথে সম্প্রতি গৌরীপুর থানার এস আই মিজানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছিল। প্রেমিক পুলিশ মিজান প্রতারণা করায় ঘটনারদিন বিকেল ৩ টার সময় ওই নারী পুলিশ সদস্য গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করতে চেয়েছিল।
স/জনী

