ফুলপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২১এর শুভ উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ -২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
৬ ই জুন রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, ভার্চুয়ালি এই সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, পৌর মেয়র মিঃ শশধর সেন, মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস, ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সেবাপ্রত্যাশীগণ সহ ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। উল্লেখ্য যে, ৬ ই জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই ‘ভূমি সেবা সপ্তাহ ২০২১’ এর কার্যক্রম ১০ ই জুন পর্যন্ত চলবে।
স/বি

