ফুলপুরে বস্তাবন্দী অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে ১০ নং বওলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ব্লক পূর্ব- দারোগা বাড়ির পারিবারিক কবরের ঝোপের ভেতর থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ ।
শনিবার দুপুর ১২টার দিকে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের কুকাইল গ্রামে যাওয়ার রাস্তায় দারোগা বাড়ির পারিবারিক কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, স্থানীয়রা লাশের গন্ধ পেয়ে ঘটনা স্থল থেকে ফুলপুর থানার পুলিশ কে খবর দেয়। এই সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করেন। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে (ওসি, তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে তদন্তের কার্যক্রমে এবং ময়মনসিংহ থেকে ডিবি পুলিশ, সি আই ডি টিম সহ ডোমের মাধ্যমে প্রাথমিক টেস্টে বলতে পারি বস্তাবন্দী অজ্ঞাত এই মহিলার লাশটি শ্বাস রুদ্ধ করে মারা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ডিবি পুলিশ তদন্তে আছে লাশ সুরতহালের কাজ চলমান রয়েছে।
স/বি

