ফুলপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- ১৭ মার্চ,বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মাবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২৬ মার্চ জাতীয় মহান স্বাধীনতা দিবস,উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অদ্য সকাল ১০:৩০ মিনিট উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৭ মার্চ দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“বঙ্গবন্ধুর জন্মদিন,বাংলাদেশের খুশির দিন”।
সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব শীতেষ চন্দ্র সরকার, এসময় উপস্থিত ছিলেন,ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র বাবু শশধর সেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হাকিম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী,ফাতেমা তুজ জোহরা,সহকারী কমিশনার (ভৃমি) সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস গোটা বাঙালি জাতির জন্য ঐতিহাসিক দিন।এই দিনগুলো সমস্ত বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পালন বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।
স/বি

