ফুলপুরের নৌকার ফেইসবুক আইডির বিরুদ্ধে থানায় জিডি
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করার জন্য ব্যক্তিগত বিভিন্ন ছবি ব্যবহার করে কে বা কাহারা “ফুলপুরের নৌকা” নামক একটি ফেইসবুক আইডি খুলে তার নামে মিথ্যা ও বানোয়াট বিভিন্ন পোস্ট দিচ্ছে ।
ফুলপুরের নৌকা নামক আইডি’র পোস্ট বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত এবং তার সাথে কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে মোহাম্মদ হাবিবুর রহমান রবিবার (১৪ মার্চ) ফুলপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং- ৫৬৩।
ইহা নিতান্তই উদ্দেশ্য প্রনোদিত উল্লেখ করে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ফুলপুরের নৌকা নামক একটি আই ডি থেকে সমাজে আমাকে খাটো করতে এবং রাজনৈতিকভাবে স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে, সর্বোপরি বানোয়াট ও মনগড়া একটি ষ্টেটাস দিয়েছে।
এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বিধায় আইনের স্বরণাপন্ন হয়েছি। এই ব্যাপারে ফুলপুর থানায় একটি জিডি করেছি এবং ওসি সাহেবকে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। সেই সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বন্ধুদেরকে বলবো নোংড়ামি না করে নিজেদের প্রতি খেয়াল রেখে সময় ও মেধা খাটান। ফেক আইডি খুলিয়া নিজেদেরকে দেউলিয়া প্রমান করবেন না।
স/বি

