তারাকান্দার কাকনি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আঃ খালেক তালুকদার
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকে- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আঃ খালেক তালুকদার।
জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের কালাইজানি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লাল হোসেন তালুকদারের পুত্র তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা আঃ খালেক তালুকদার।
আসন্ন ইউপি নির্বাচনে কাকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা নিয়ে ইউনিয়ন ব্যাপি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামে গ্রামে উঠান বৈঠক সহ ভোটারদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন। রাস্তা ঘাটের উন্নয়ন সহ ইউনিয়নে আওয়ামীলীগের সকল অনুষ্ঠানে সাধ্যমত সহযোগিতা করছেন।
আঃ খালেক তালুকদার জানান,তার বাবা আলহাজ্ব লাল হোসেন তালুকদার একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক,বীর মুক্তিযোদ্ধা ৫বারের সফল সংসদ সদস্য মরহুম এম শামছুল হকের ঘনিষ্ট সহচর ছিলেন। ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে লালন করে রাজনীতি করেছি।
মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশে দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সরকারের উন্নয়নের সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান,উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকনি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। আওয়ামি লীগে একজন পরিশ্রমী কর্মী হিসেবে আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
স/বি

