ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৩, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

শেখ বিপ্লব ময়মনসিংহ ব্যুরো প্রধান-

২৩ জুলাই (শুক্রবার) সকাল ১১টায় ময়মনসিংহের গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আঃ গনির ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ওই দিন দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উদ্ধারকৃত মালামালসহ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আবু সাঈদ জানান, পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম শিবলু (৩৫) তার বাড়ি ময়মনসিংহের আকুয়ার ভাঙাপুল এলাকায়। তিনি আরো জানান, দুর্গাপুর বাজার থেকে এসব মাদক কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সকালে ভ্রাম্যমান আদালত চলাকালীন মেছিডেঙ্গী গ্রামে দুইজন মোটর সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়।

এ সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে ধাওয়া দিলে আবু সাঈদ মোটর সাইকেল থেকে পরে যায়। তখন তার সাথে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড় দেয়। ব্যাগ খুলে দেখা যায় ভিতরে ফেনসিডিলের বোতল।

পরে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দৌড়ে আবু সাঈদকে আটক করে। ব্যাগে ১শ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রয়েড ও একটি সাধারণ মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

স/বি