গৌরীপুরে সেনা অভিযানে ১ হাজার পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেটসহ আটক-১
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুরে সেনা অভিযানে ১ হাজার পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেটসহ এরশাদ আলী নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে আটককৃতকে গৌরীপুর থানায় হস্তান্তর করে।
১০ নভেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার কলতাপাড়া নামক স্থানে অভিযানটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ,নান্দাইল ও গৌরীপুর ক্যাম্প ইনচার্জ মেজর নাঈম।
আটককৃত মাদক ব্যবসায়ী এরশাদকে জিঞ্জাসাবাদ করলে সে বলেন তার বাড়ি মানিকগঞ্জে মাদক সর্বরাহের জন্য ঢাকা মিরপুর থেকে গৌরীপুরে আসে।
জিঞ্জাসাবাদ শেষে তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স/বি

