গৌরীপুরে ভিজিডি‘র চাল বিতরন
গৌরীপুর প্রতিনিধি-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ২৯০ জন কার্ডধারী দুস্থদের মাঝে ভিজিডি‘র চাল বিতরন করা হয়েছে।
১৪ জুলাই একত্রে মে ও জুন মাসের চাল বিতরন করা হয়। প্রত্যেক কার্ড ধারীরা প্রতিমাসের ৩০ কেজি করে ২ মাসের ৬০ কেজি চাল পান।
চাল বিতরনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) আবুল হাসেম, তদারকি কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আল-আমিন, ইউপি সচিব আব্দুল আওয়াল, ইউপি সদস্য আব্দুর রব, আনোয়ার ও শহিদুল্লাহ প্রমুখ।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম বলেন, সকল সুবিধা ভোগীদের যথা সময় তাদের সুবিধা দেয়া হবে।
স/বি

