ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পিকআপ ভ্যান অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে শিশুসহ নিহত ২

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৯, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পিকআপ ভ্যান অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে শিশুসহ নিহত ২

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু তৌহিদ (৬) ও কোকিল চৌহান (৩২)নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। উল্লেখিত স্থানে বিকেল সাড়ে তিনটার দিকে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে এ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ময়মনসিংহ শহরের আকুয়া মড়ল বাড়ির রনি আক্তার (৩৫), শান্ত (২০), সাজিত(১৫), তৌহিদ(৬), নাটোরের রেজাউল করিম (৩২), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর কোকিল চৌহান(৩২) গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন মারা যান কোকিল চৌহান ও শিশু তৌহিদ। দুর্ঘটনায় আহতদের উদ্ধারকাজে সহযোগিতা করেনে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান হালিম সিদ্দিকি জানান, পিকআপ ও দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা জব্দ করা হয়েছে।

স/বি