ঢাকাশুক্রবার , ২৭ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ শিক্ষার্থী অনন্যা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৭, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ শিক্ষার্থী অনন্যা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনুপমা শারমীন অনন্যা বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।

অনুপমা শারমীন অনন্যার পিতা মো: আব্দুছ ছালাম জানান, আমাদের মেয়ে অনন্যা’র জন্য সংশ্লিষ্ট সকলের নিকট পূর্বাপর দোয়া কামনা ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ছোটবেলা থেকেই অনন্যা পড়াশুনার পাশাপাশি, আবৃত্তি, অভিনয় ও গানে নিজের প্রতিভা বিকাশ করে সবার দৃষ্টি কাড়তে স্বক্ষম হয়েছেন।

আগামীতে বাবা-মার স্বপ্ন পূরণ করে দেশ ও জাতির জন্য অবদান রাখতে চান অনুপমা শারমীন অনন্যা। তার বহুমুখী প্রতিভার পেছনে পরিবারের সর্বক্ষনিক সহযোগীতা ছিল সেই ছোটবেলা থেকেই।

মা মমতাজ দিলনাজ বেগম (শিরিন) সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মো: আব্দুছ ছালাম, ময়মনসিংহ সদর ইউ.এন.ও অফিসের প্রশাসনিক অফিসার হওয়া সত্ত্বেও মেয়ের প্রতিভা বিকাশে নিজেদের ব্যস্ততার মধ্যেও চেষ্টার কোন কমতি ছিল না।

ময়মনসিংহ থেকে এসে বিটিভিতে নাটক করানো বা জাতীয় সংগীতের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগীতা থেকে জেলা শিল্পীকলায় গানের ক্লাস, উপস্থিত বক্তৃতা, কোন কিছুতেই মেয়েকে সফল করতে নিজেদের ব্যস্ততাকে বাঁধা হতে দেন নি।

বর্তমান যুগের ব্যস্ত বাবা-মায়েদের কাছে অনন্যার পিতা-মাতা হতে পারে আদর্শ উদাহরণ ।

স/এষ্