নির্বাচনের ছয়মাস পরে উত্তরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে রফিকুল ইসলাম
রাহুল রাজ : রাজধানীর উত্তরার ৭ থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহন করছেন রফিকুল ইসলাম। “উত্তরা প্রেসক্লাব” এর ২০২১-২০২২ সেশনে গত ৩০ অক্টোবর নির্বাচনে সভাপতি পদে সমানসংখ্যক ভোট পেয়ে যৌথভাবে মো: রফিকুল ইসলাম (যুগান্তর) ও মো: রাসেল (মানবকন্ঠ) সভাপতি নির্বাচিত হন।
সভাপতি পদে দুইজন সমানসংখ্যক ভোট পাওয়ায় একজন প্রথম ছয় মাসের জন্য এবং অপরজন পরবর্তী ছয় মাসের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ভিত্তিতে দৈনিক মানবকন্ঠের তুরাগ প্রতিনিধি মো: রাসেল খান প্রথম (ছয় মাস) মেয়াদের দায়িত্ব গ্রহন করেন। তার মেয়াদ ৯ই এপ্রিল মধ্যরাতে শেষ হয় এবং দ্বিতীয় (ছয় মাস) মেয়াদের সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো: রফিকুল ইসলাম একি দিন মধ্যরাত থেকে দায়িত্ব গ্রহন করেছেন।
প্রথমবারের মত উত্তরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহন করে রফিকুল ইসলাম চমক নিউজকে জানান, পরবর্তী ছয়মাসের মধ্যে উত্তরা প্রেসক্লাবের উন্নায়ণে সর্বোচ্চ চেষ্টা করবো। সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে উত্তরা প্রেস ক্লাবের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি একটি ফান্ড গঠনের লক্ষ্য রয়েছে। যাতে করে আপদকালিন সময়ে উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের পাশে দাঁড়াতে পারি। নিজের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব সময় সাংবাদিকদের পাশে যে কোন পরিস্থিতিতে থাকতে চাই।
রফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণে উত্তরায় অবস্থিত পেশাদার সাংবাদিকগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
স/এষ্

