লক্ষ্মীপুরে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৪ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম তাদের এ অব্যাহতি দেন।
তারা হলেন ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মনির হোসেন, হোসনেয়ারা বেগম, আকাশ মজুমদার ও নুরুল আবছার।
ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম গণমাধ্যম কর্মীদের বক্তব্য দিতে রাজি না হলেও কেন্দ্রের সহকারি সাচিব বলরাম চন্দ্র বেদনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইতিহাস, পদার্থ বিজ্ঞান ও ফিন্যান্স বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষককে এবং মোবাইল ফোন পাওয়া যাওয়ায় এক শিক্ষিকাসহ মোট ৪ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স/শা

