তারেক উদ্দিন জাবেদ:
লক্ষ্মীপুর জেলায় সাংবাদিক লাঞ্চিত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির প্রতিবাদে শনিবার বেলা ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্মুখে লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে জেলা উপজেলা সকল সংবাদ কর্মীদেরকে উক্ত সময়ের মধ্যে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত থাকার জন্য একান্ত অনুরোধ করা গেল।
তরুণ সাংবাদকর্মী সোহেল রানা ও রাজুকে ষড়ষন্ত্রমূলক মামলা জড়িয়ে কারাগারে প্রেরণ করার ঘটনায় প্রতিবাদের ঝড়
সময়ের সাহসী কলম সৈনিক লক্ষ্মীপুরবাসীর আস্থায় ও ভালাবাসায় শিক্ত রাজিব হোসেন রাজুও সোহেল রানা কে ষড়যন্ত্রের জালে আটকিয়ে কারাগাওে প্রেরন করার ঘটনা প্রতিবাদের ঝড় উঠে।
কিছুদিন পূর্বে আরেক সংবাদকর্মী মোস্তাফিজুর রহমান টিপুকে ভূমিদস্যু রড নুর নবী কর্তৃক মামলায় জড়ানো হয়েছে।
সংবাদ কর্মী আবির আকাশকে নিউজকেন্দ্রীক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
এছাড়া সংবাদকর্মী আলমগীরদের পারিবারিক সম্পত্তি জবর দখল করা হয়েছে আরেক ভূমিদস্যু কর্তৃক।
সংবাদকর্মী ইসমাইল হোসেন রবিনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলায় জড়ানো হয়েছে।
সংবাদকর্মী বি এম সাগরকে হয়রানির উদ্দেশ্যে ১ কোটি টাকার মানহানী মামলায় জড়ানো হয়েছে। এর আগে টুমচর সুরেশ্বর মাফিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সবুজ জমিন প্রতিনিধি নাজিম উদ্দিন রিজবি কে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে পুলিশ।
রাজু ও সোহেলরানার আটকের সময় অস্ত্র ছিল বলে জানানো হলেও ক্যামেরা ও কাগজ কলম থাকাটাকে চাপিয়ে যাওয়ার কথাটাও শুনা যাচ্ছে। আবার তাদেরকে কথিত সাংবাদিকও বলা হচ্ছে। বাস্তবতা হচ্ছে- তারা শতভাগ সংবাদকর্মী। নিউজ সংগ্রহ করা তাদের নেশা ও পেশা। বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ প্রশাসন দৃষ্টি দিবে বলে মনে করেন লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের নেতারা।
স/জনী

