স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদেও পেছনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িসংলগ্ন একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৪০ নেতাকর্মী ওই ঘওে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলি সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন দৌঁড়ে পালিয়ে যান।
আটককৃতরা হলেন, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিন, জেলা জামায়াতের রোকন মহসিন কবির মুরাদ, উপজেলা জামায়াতের রোকন মো. আলী এবং জামায়াতের কর্মী আবু জাহের, আবদুর রহিম, নোমান শরীফ, ইউছুফ, মিজান, আলাউদ্দিন, আমির হোসেন, আবুদর রহিম, আমজাদ, নোমান, বাবুল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৩৫/৪০ জন নেতাকর্মী ওই ঘওে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০/২৫ জন দৌঁড়ে পালিয়ে যায়।
এ সময় ১৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ, কমলনগর উপজেলা জামায়াতের উপজেলা আমির নূর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং জেলা ও উপজেলাসহ বিভিন্ন শাখার জামায়াত- শিবিবের দায়িত্বশীল নেতা রয়েছেন।
কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “আটক নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়।
স/জনী

