ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সন্দ্বীপে নৌকাডুবি, নিখোঁজ ২৫


এপ্রিল ২, ২০১৭ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাত্রী নামানোর সময় একটি নৌকা ডুবে গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ২৭ জন; প্রায় ২৫ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, কুমিরা থেকে প্রায় ৫০ জনের অধিক যাত্রী নিয়ে একটি নৌকা ‘লালবোর্ট’ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে তীরে যেতে যাত্রীদের নামানোর অপেক্ষায় ছিল নৌকাটি। এসময় হঠাৎ এটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সব যাত্রী পানিতে পরে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় এদের মধ্যে ১০ জন যাত্রী সাঁতরে তীরে উঠেন। পরে উদ্ধার কর্মীরা আরও ১৭ জনকে উদ্ধার করে।

সর্বশেষ রাত সোয়া ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে। সাগড়ে ভাটা থাকায় যাত্রীরা ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে গেছে। যে কারণে নিখোঁজ যাত্রীদের পেতে সময় লাগছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামশুল ইসলাম সমকালকে বলেন, ‘২৭জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তবে সবাইকে উদ্ধার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তীর থেকে প্রায় শখানেক গজ দূরে বোটটি ডুবেছে। যে কারণে নিখোঁজ যাত্রীরা পানির স্রোতে তীর থেকে অনেক দূরে চলে গেছে। সাগড়ে ভাটা থাকায় পানির স্রোতে নিখোঁজ যাত্রীরা দূরে চলে যাওয়ায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। ঘটনাস্থলে কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তর উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃতরা সবাই সুস্থ আছে।’

বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রামের লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক সমকালকে বলেন, ‘নিখোঁজ যাত্রীদের অনেককে ইতোমধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে ভাটা থাকায় পানির স্রোতে যাত্রীরা অনেক দূর চলে গেছে। যে কারণে তাদের পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে শতাধিক স্থানীয় লোকজন, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নৌকাটিতে ৫০ জনের অধিক যাত্রী ছিলেন।

সাঁতরে তীরে আসা এক যাত্রী আলম বলেন, ‘যাত্রীরা সবাই নামার অপেক্ষায় ছিলাম। এসময় হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রীই পানিতে পড়ে যান। আমিসহ প্রায় ১০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হই; বাকিরা পানির স্রোতে তলিয়ে যায়। তবে সব যাত্রীকে উদ্ধারে স্থানীয় লোকজনসহ বিভিন্ন দফতর অভিযান চালাচ্ছে।’

স/জনী