ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুমিল্লায় কমার্স কলেজ কেন্দ্র দখলের চেষ্টা

admin
মার্চ ৩০, ২০১৭ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে কমার্স কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রমিজ উদ্দিন ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে ১০ থেকে ১৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত কেন্দ্র ত্যাগ করে।

এমন অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল নিক্ষেপ করে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স/নিপা