ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এবার কুমিল্লায় এক বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

admin
মার্চ ২৯, ২০১৭ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখার রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব।

বুধবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকার কবরস্থানের পাশের ‘আরমানী’ নামের ওই ভবনে জঙ্গি রয়েছে এমন খবরে র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে।

বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, বাড়ির ভেতরে এখনও তল্লাশি চালানো শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।

কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, বুধবার বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কোটবাড়ির দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে তিন তলা ওই বাড়ি ঘিরে ফেলেন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ সুপার আরও বলেন, ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।