ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুর জেলা পরিষদ উপ-নির্বাচন

admin
আগস্ট ১৬, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর ঃ

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। আসছে ১০ই সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই নির্বাচনকে ঘিরে চলছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। তবে চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের বিকল্প নেই বলছেন তৃণমূলের নেতৃবৃন্দ। সাধারণ মানুষদের মতেও মনোয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। আওয়ামীলীগের জেলা পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, সোমবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বস্তরের নেতাকর্মী এ্যাডভোকেট নয়নকে সমর্থন দেন। তারা জানান, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সর্বস্তরের নেতা-কর্মী। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবী এবার উপ-নির্বাচনে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হবেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষ্মীপুর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে, শহর কিংবা বাজারের বড় বড় বিলবোর্ড গুলোতে এ্যাডভোকেট নয়নের ছবিসহ ব্যানার, ফেষ্টুন, পোস্টার ছাপিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চান বলে জানান- জেলা, উপজেলা, থানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় পত্রিকা গুলোতেও এ্যাডভোকেট নয়নকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে বিজ্ঞাপন দিচ্ছেন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতনিধিরা। এদিকে জেলা পরিষদের উপ-নির্বাচনে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের তুলনায় অন্যান্য রাজনৈতিক সংগঠনের মনোনয়ন প্রত্যাশীরা অনেক পিছিয়ে রয়েছেন। জনপ্রিয়তায়ও এ্যাডভোকেট নয়ন রয়েছেন শীর্ষস্থানে।

জানা যায়, এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এক সময় বর্ষীয়ান ছাত্রনেতা ছিলেন। বর্তমানেও তিনি জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতাদের মধ্যে অন্যতম তিনি । সভানেত্রী স্নেহ করে নুরউদ্দিন বলে ডাকেন তাকে। এছাড়া রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাঙ্গণেও তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন তার কাজের মাধ্যমে আস্থা অর্জন করেছেন আইনজীবিদের।

একনজরে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের রাজনৈতিক পরিচয় : লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে ১৯৮১ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপেজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পেশাগত অবস্থান সম্পর্কে জানা যায়, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীর সর্বোচ্চ আস্থা নিয়ে বিনা প্রতিদন্ধিতায় (২০১৬-২০১৭) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জাতীয় এ্যাথলেটিকস ফেডারেশন – ঢাকার সহ-সভাপতি, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ – ঢাকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক লক্ষ্মীপুর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি। শিক্ষানুরাগী হিসেবে নয়ন চৌধুরী লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সভাপতি, চর মন্ডল আব্দুর রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দালাল বাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সবমিলে আসন্ন লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীকে বিজয়ী করতে দলীয় সক্রিয়তা বাড়ছে।

এছাড়াও ভোটাররা ১০ই সেপ্টেম্বর এ্যাডভোকেট নয়নকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন বলে দাবী লক্ষ্মীপুর জেলার শীর্ষ স্থানীয় নেতা-কর্মীদের। প্রসঙ্গতঃ গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব শামছুল ইসলাম। চলতি বছরের ১৪ জুলাই জ্বর ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। জেলা পরিষদের উপ-নির্বাচনের বিষয় আগামী ১০ই সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন।

স/মা