ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৪ শিক্ষককে অব্যাহতি

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৪ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম তাদের এ অব্যাহতি দেন।

তারা হলেন ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মনির হোসেন, হোসনেয়ারা বেগম, আকাশ মজুমদার ও নুরুল আবছার।

ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম গণমাধ্যম কর্মীদের বক্তব্য দিতে রাজি না হলেও কেন্দ্রের সহকারি সাচিব বলরাম চন্দ্র বেদনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইতিহাস, পদার্থ বিজ্ঞান ও ফিন্যান্স  বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষককে এবং মোবাইল ফোন পাওয়া যাওয়ায় এক শিক্ষিকাসহ মোট ৪ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স/শা