ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাজিতে হেরে ছাত্রের সঙ্গে ডেটিংয়ে টেনিস তারকা

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সুপার বোল ফাইনালে বাজি হেরে মিজোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে ডেটিংয়ে সম্মতি দিলেন কানাডার টেনিস তারকা ইউজিনি বুশার্ড। রোববারের সুপার বোল ফাইনালে বুশার্ড ছিলেন আটলান্টা ফ্যালকনের সমর্থক।

টুইটে তা নিয়ে কথাবার্তা বলার সময় মিজোরি বিশ্ববিদ্যায়ের ছাত্র এবং নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস দলের ভক্ত জন গোয়েরকে প্রশ্ন করেন, তার দল জিতলে কী বুশার্ড তার সঙ্গে ডেটিংয়ে যাবেন? সেই প্রস্তাবে সাড়াও দেন বুশার্ড।

ফাইনালে পিছিয়ে থেকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস। বাজিতে হেরে বুশার্ড প্রতিশ্রুতি রাখবেন বলে জানিয়ে দেন। তিনি টুইট করেন, ‘আমি কথা রাখব। তোমার সঙ্গে অবশ্যই ডেটিংয়ে যাব।’

স/শা