ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহিপুরে নবনিযুক্ত ওসির সাথে শ্রমিক ফেডারেশনের শুভেচ্ছা বিনিময়

abu naser
অক্টোবর ১০, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মহিপুরে নবনিযুক্ত ওসির সাথে শ্রমিক ফেডারেশনের শুভেচ্ছা বিনিময়

জুয়েল ফরাজী, মহিপুর: পটুয়াখালীর মহিপুর থানা সদ্য যোগদানকৃত ওসি মোঃ তরিকুল ইসলামের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মহিপুর থানা শাখার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকালে ফেডারেশনের সভাপতি মোঃ মারুফ হাসানের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা সেক্রেটারি লোকমান হাকিম,কুয়াকাটা পৌর সভাপতি মোঃ রেজাউল করিম, পরিবহন সেক্টর সভাপতি মোঃ দুলাল সহ অন্যন্য দায়িত্বশীল বৃন্দ।

ফেডারেশনের নেতা মারুফ হাসান বলেন, আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি । দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বদা নিবেদিত। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তুলছে সংগঠনটির সকল নেতাকর্মী। তারই ধারাবাহিকতায় আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মহিপুর থানার নবনিযুক্ত ওসি তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকার সংক্ষিপ্ত মতবিনিময় করেছি।

এ সময় নবনিযুক্ত ওসির হাতে আমার বাংলাদেশ, ইসলাম ও সন্রাসবাদ বই দুটি উপহার হিসেবে দেওয়া হয়।

স/এস্