দেখছি চেয়ে
—মো জাহাঙ্গীর আলম
কত আর দেখবো চেয়ে
নত শিরে স্বদেশ বিনাশ
জাতি সব যুক্ত পাপে
ছুটছে লোভে নেইকো-রে লাজ
সুশীল অই অন্ধ বধির
স্বার্থলোভী জোর ক্ষমতায়
গজবে জ্বলছে ভূমি
মগ্ন তবু অশ্লীলতায়
কত আর দেখবো চেয়ে
নির্দোষীদের বন্দীশালা
নেতার অই নেইকো নীতি
স্বদেশ ভোগের করছে খেলা
পাপী সব করছে চুরি
ভরছে ভূরি বলতে মানা
বিচারের কাঠগড়া অই
অর্থ জোরে যায়-রে কেনা
কত আর দেখবো চেয়ে
স্বাধীন মুখে বন্ধ তালা
সবলের শক্ত ঘাতে মরছে সাধু
পাপীর গলে পুষ্প মালা
স্বদেশের রক্ত চুষে
অর্থ লুটে করছে পাচার
খ্যাতিতে শ্রেষ্ঠ ওঁরা
দেশ দরদী করছে প্রচার
কত আর সইবি অরে-
দে-রে দে-দে গুড়িয়ে
নির্দোষীদের বন্দী শালা
ক্ষেপে আয় হুংকারে আজ
বন্দ মুখের ভাঙ্গরে তালা
নেতা সব না থাকিলে
নীতির মাঝে জাতির ত্যাগে
আবারও যুদ্ধ হবে
করবো বিনাশ ওদের আগে
স/বি

