ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবার হলো দেখা

admin
আগস্ট ১২, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আবার হলো দেখা
— রাহুল রাজ

কতদিন পর ও মুখখানা হলো দেখা,
দুজনে আজ দু প্রান্তে অদৃষ্টের লেখা।
গেছো কিনা ভেসে সময়ের পালে,
উত্তর জানতে দেখেছি কৌতূহলে।

ধুরুধুরু বুকে
এক পলকে
দেখে নিলাম চেনা মুখ—
ছলনার আগুনে
পুড়েছে দ্বিগুণে,
দুঃখ কিনেছে বেচে দিয়ে সুখ।

দেখে তারে—স্মৃতিরা ফেরে,
দুজনের গড়া কত মধুক্ষণ
ফিরে আসে বারেবারে।

সেই তিল তেমন আছে, এখনো নাকের মাথায়—
সেই বাঁকা ভুরু, সেই ঠোঁট, ফিরে দেখি পুনরায়।
চোখের কাজল তেমনই আছে, হাতের রঙিন চুড়ি,
চুলগুলো ঠিক তেমনই রেশমি, উড়ন্ত প্রজাপতি।

আমার পৃথিবী স্মৃতিতে ঘেরা, তোমার পৃথিবী ব্যথার,
দুজনেই পুড়ি বিরহ-আগুনে, কেউ নেই তা দেখার।

আবার হলো দেখা, তবু হলো না কোনো কথা,
দুজনেই আজ কত দূরে, দুজনেই আজও একা।