ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

admin
আগস্ট ৭, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী (৯আগস্ট)২০২৩ খ্রীঃ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

চতুর্থ পর্যায়ে উপজেলায় ৯ আগস্ট আরো ২১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।

এর আগে ১৫২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস রিলিজ পাঠ করে শুনান।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও আশ্রয়ণ প্রকল্পের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স/এষ্