ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এসএসসিতে বাঘারপাড়ার সেরা অর্পিতা

admin
আগস্ট ৬, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

এসএসসিতে বাঘারপাড়ার সেরা অর্পিতা

আজম খান, বাঘারপাড়া (যশোর) ।। চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোরের বাঘারপাড়া উপজেলা ও কেন্দ্রের ফলাফলে প্রথম হয়েছেন বাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পিতা রায়।

তাঁর প্রাপ্ত নম্বর ১০৭৯ (শুধুমাত্র অনুষ্ঠিত পরিক্ষার বিষয়ের যোগফল)। অর্পিতা নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামের অরবিন্দু রায় ও শিক্ষিকা প্রীতিলতা বিশ্বাসের প্রথম সন্তান।

এ উপলক্ষে গতকাল (৬আগস্ট) সকালে অর্পিতার সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বছরে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৫ শিক্ষার্থী সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। গত কয়েকদিন আগে প্রকাশিত ফলাফলে এ+ ও বাকি ৪ জন শিক্ষার্থী বি গ্রেড পায়।

এর মধ্যে অর্পিতা রায় বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র ও উপজেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়। করোনার কারনে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও পিএসসি পরীক্ষাতেও অর্পিতা এ প্লাস পায়।

এ বিষয়ে বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক প্রকাশ বিশ্বাস বলেন,‘১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ বছরই এরকম ভালো ফলাফল হওয়ায় অর্পিতাকে সংবর্ধনা জানানো হয়েছে।

স/এষ্