ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলবাড়িয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয় উদ্বোধন করলেন বিপুল ফারাজী

admin
আগস্ট ৪, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কলবাড়িয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয় উদ্বোধন করলেন বিপুল ফারাজী

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উৎসবমুখর পরিবেশে এটি উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যশোর -৪ নির্বাচনী এলাকার মনোয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

এদিন বিকেলে নারিকেলবাড়িয়া বাজারস্থ নতুন পার্টি অফিসে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাছেদ মোল্যা, সাধারণ সম্পাদক কাইয়ুম বিশ্বাস,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম মিনা,বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, আব্বাস মোল্যা, আওয়ামীলীগ নেতা আবু হানিফ বিশ্বাস,রফি মোল্যা, আনিসুর রহমান,কেরামত বিশ্বাস,মো. মন্টু, ফিরোজ আহমেদ, মনিরুজ্জামান, মকবুল হোসেন, গোলাম রসুল, সাবেক ছাত্রনেতা রিয়াজ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, শেখ কাদের প্রমুখ।

দলীয় কার্যালয় উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স/এষ্